ধারা ১৮৮। কোন ব্যক্তি যদি কোন আদেশ জারী করতে বিধিসঙ্গতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন সরকারী কর্মচারী কর্তৃক জারীকৃত আদেশে তাকে কোন বিশেষ কাজ হতে বিরত থাকার অথবা তার দখলাধীন বা পরিচালনাধীন কোন সম্পত্তি সম্পর্কে কোন বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশদান করা হয়েছে জানা সত্ত্বেও অনুরূপ নির্দেশ অমান্য করে, তবে, যদি অনুরূপ অবাধ্যতার ফলে আইনসম্মতভাবে নিযুক্ত কোন ব্যক্তির বিঘ্ন হয়, বিরক্তি উৎপাদিত হয় বা ক্ষতি সাধিত হয় অথবা, বিঘ্ন, বিরক্তি বা ক্ষতির অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা দেখা দেয় তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা দুইশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ…