ধারা ১৮৫। কোন সরকারী কর্মচারী কর্তৃক সরকারী কর্মচারী হিসেবে তাঁর আইনসম্মত ক্ষমতানুসারে কোন সম্পত্তির নিলাম বিক্রয়ে যদি এমন কোন ব্যক্তি তার নিজের বা অন্য কোন ব্যক্তির নামে উক্ত সম্পত্তি ক্রয় করে বা ক্রয় করার জন্য নিলাম ডাকে, সে জানে যে, সে ব্যক্তি উক্ত নিলামে সে সম্পত্তি ক্রয় করতে আইনের দিক হতে অপারগ, অথবা নিলাম ডাকার ফলে সে যে বাধ্যবাধকতায় আবদ্ধ হবে, তা পূরণ করবে না বলে মনস্থ করে নিলাম ডাকে, তবে সে ব্যক্তি একমাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা দুইশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।