ধারা ১৮৪ । সরকারী কর্মচারী কর্তৃক সরকারী কর্মচারী হিসেবে আইনসম্মত ক্ষমতাবলে নিলামে বিক্রয়ের জন্য উপস্থাপিত সম্পত্তি বিক্রয়ে কোন ব্যক্তি যদি ইচ্ছাপূর্বক বাধাদান করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবে।