ধারা ১৮৩। কোন ব্যক্তি যদি কোন সরকারী কর্মচারীর আইনসম্মত ক্ষমতাবলে কোন সম্পত্তি দখলে বাধাদান করে এবং উক্ত সরকারী কর্মচারী অনুরূপ সরকারী কর্মচারী বলে সে জানে বা সেরূপ বিশ্বাস করার তার কোন কারণ থাকে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদেণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবে।