ধারা ১৮২। কোন ব্যক্তি যদি কোন সরকারী কর্মচারীর কাছে এমন কোন খবর দেয়, যা মিথ্যা বলে সে জানে অথবা যা মিথ্যা বলে সে বিশ্বাস করে, এবং অনুরূপ সরকারী কর্মচারীকে নিম্নরূপ কাজ করতে প্রবৃত্ত করার উদ্দেশ্যেই অথবা অনুরূপ সরকারী কর্মচারী নিম্নরূপ কাজ করতে প্রবৃত্ত হতে পারে জেনেই তা করে (ক) যে বিষয়ে খবর দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রকৃত তথ্য জানা থাকলে উক্ত সরকারী কর্মচারীর যা করা অথবা না করা উচিত হত না তা করতে প্রবৃত্ত করা, কিংবা (খ) কারো পক্ষে ক্ষতিকর বা বিরক্তিকরভাবে অনুরূপ সরকারী কর্মচারীর আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগ করতে প্রবৃত্ত করা, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম…