ধারা ১৮১ । কোন ব্যক্তি যদি কোন বিষয়ে তার শপথ বা অঙ্গীকার গ্রহণের আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত কোন সরকারী কর্মচারীর বা অন্য কোন ব্যক্তির কাছে বিবৃতি দিতে আইনত: বাধ্য হয়েও শপথ বা অঙ্গীকার গ্ৰহণাত্তর উক্ত বিষয় সম্পর্কে উক্ত সরকারী কর্মচারী বা অনুরূপ ব্যক্তির কাছে এমন কোন বিবরণ বা বিবৃতি প্রদান করে, যা মিথ্যা এবং যা সত্য বলে সে বিশ্বাস করে না, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।