১৮০। যদি কোন ব্যক্তি যদি তাকে তার প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর দান করার নির্দেশ দেওয়ার আইনানুগ স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন সরকারী কর্মচারী কর্তৃক অনুরূপ বিবৃতিতে স্বাক্ষরদান করতে নির্দেশিত হওয়ার পর স্বাক্ষরদানে অস্বীকৃত হয়, তবে সে ব্যক্তি তিন মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।