ধারা ১৭৯। যদি কোন সরকারী কর্মচারীর কাছে কোন বিষয়ে সত্য বিবরণ দিতে আইনত: বাধ্য হওয়া সত্ত্বেও অনুরূপ সরকারী কর্মচারী তার সরকারী কর্মচারীর আইনানুগ ক্ষমতাবলে তার কাছে অনুরূপ বিষয় বিষয়ক কোন প্রশ্নের জবাব দাবী করার পর উহার জবাব দিতে অস্বীকার করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।