ধারা ১৭৮। কোন ব্যক্তি যদি আইনানুগভাবে ক্ষমতাসম্পন্ন কোন সরকারী কর্মচারী কর্তৃক সত্য বলার শপথ বা অঙ্গীকারে আবদ্ধ হওয়ার জন্য নির্দেশিত হওয়ার পর অনুরূপ আবদ্ধ হতে অস্বীকার করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ জরিমানা দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।