ধারা ১৭৬। কোন ব্যক্তি যদি কোন সরকরী কর্মচারীর নিকট, তিনি সরকারী কর্মচারী বলেই কোন নোটিশ বা খবর দিতে আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও, আইনের নির্দেশিত পদ্ধতিতে ও সময়ে অনুরূপ নোটিশ বা খবর না দেয়, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে বা পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; অথবা আবশ্যকীয় নোটিশ বা তথ্যটি যদি কোন অপরাধের সংঘটন বিষয়ক হয় বা কোন অপরাধের সংঘটন নিরোধের জন্য আবশ্যকীয় হয় বা কোন অপরাধীকে গ্রেফতার করার জন্য আবশ্যকীয় হয়, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন…