ধারা ১৭৫। কোন ব্যক্তি যদি কোন সরকারী কর্মচারীর নিকট, তিনি সরকারী কর্মচারী বলেই, কোন দলিল দাখিল করতে বা হস্তান্তর করতে আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃত তা দাখিল বা হস্তান্তর না করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা পাচশত টাকা পর্যন্ত অর্থ অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; অথবা দলিলটি যদি কোন বিচারালয়ে দাখিল বা সমৰ্পিত হওয়ার নির্দেশ হয়ে থাকে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত অর্থ অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। উদাহরণ Illustration ক কোন জেলা আদালতে একটি দলিল দাখিল করতে বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাপূর্বক…