ধারা ১৭২। কোন ব্যক্তি যদি তার উপর কোন সমন, নোটিশ বা আদেশ জারী করার ক্ষমতাসম্পন্ন কোন সরকারী কর্মচারী কর্তৃক তার উপর অনুরূপ কোন সমন, নোটিশ বা আদেশ জারী এড়াবার উদ্দেশ্যে পলাতক হয় বা আক্ষোপন করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের সমশ্রম কারাদণ্ডে অথবা পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; অথবা সমন বা নোটিশ বা আদেশ যদি স্বয়ং বা প্রতিনিধি মারফত উপস্থিত হওয়ার অথবা কোন আদালতে কোন দলিল পেশের নির্দেশমূলক হয়ে থাকে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ…