ধারা ১৭১ঝ। হাজির সময়ে বলবৎ কোন আইন অনুযায়ী অথবা আইনের মর্যাদাসম্পন্ন কোন নিয়ম বা রীতি অনুযায়ী কোন নির্বাচনে বা নির্বাচন প্রসঙ্গে ব্যয়িত অর্থের হিসাব রাখতে বাধ্য হওয়া সত্ত্বেও কোন ব্যক্তি যদি অনুরূপ হিসাব না রাখে তা হলে সে ব্যক্তি পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে।