ধারা ১৭১জ। কোন ব্যক্তি যদি লিখিতভাবে কোন প্রার্থীর সাধারণ বা বিশেষ অনুমোদন ছাড়া সে প্রার্থীর নির্বাচনে সাহায্য করার বা সে প্রার্থীর নির্বাচনে সাফল্য লাভের উদ্দেশ্যে কোন জনসভার বা বিজ্ঞাপনের বা সার্কুলারের বা প্রকাশনার জন্য বা অপর কোন খাতে অর্থ ব্যয় করে বা অর্থ ব্যয়ের অনুমতি দেয়, তবে সে ব্যক্তি পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে। তবে, কোন ব্যক্তি যদি অনুমোদন ছাড়াই অনধিক দশ টাকা পর্যন্ত ব্যয় করার পর অনুরূপ ব্যয় করার তারিখ হতে পরবর্তী দশ দিনের মধ্যে প্রার্থীর লিখিত অনুমোদন লাভ করে, তবে সে ব্যক্তি প্রার্থীর অনুমোদন নিয়েই অনুরূপ ব্যয় করেছে বলে পরিগণিত করা হবে।