ধারা ১৭১ ছ। কোন ব্যক্তি যদি কোন নির্বাচনের ফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোন প্রার্থীর ব্যক্তিগত চরিত্র বা আচরণ সম্পর্কে সত্য ঘটনা বলে এমন কোন বিবৃতি দান বা বিবরণ প্রকাশ করে যা মিথ্যা এবং যা সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে কিংবা সত্য বলে বিশ্বাস করে না, তবে সে ব্যক্তি অর্থ দণ্ডে দণ্ডিত হবে।