ধারা ১৭১ ঙ। কোন ব্যক্তি যদি ভুষখোরীর অপরাধ করে তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; তবে আপ্যায়ন দ্বারা ঘুষখোরীর অপরাধ করলে তজ্জন্য শুধু অর্থ দন্ডে দন্ডিত করা হবে। ব্যাখ্যা (Explanation):- আপ্যায়ন’ বলতে খাদ্য, পানীয়, প্রমোদ বা রসদ আকারে পরিতোষিক দ্বারা ঘুষখোর বুঝায়।