ধারা ১৭১ গ। (১) কোন ব্যক্তি যদি কোন নির্বচনী অধিকারের অবাধ বা স্বাধীন প্রয়োগে ইচ্ছাপূর্বক হস্তক্ষেপ করার চেষ্টা করে, হবে সে ব্যক্তি নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের অপরাধে অপরাধী হবে। (২) উপযুক্ত (১) উপধারার বিধানসমূহের ব্যাপকতা ক্ষুন্ন না করে, বলা যাচ্ছে বলা যাচ্ছে যে, যদি কোন ব্যক্তি- (ক) কোন প্রার্থী কিংবা ভোটদাতাকে, অথবা কোন প্রার্থী বা ভোটদাতা যে ব্যক্তির সাথে স্বার্থ বা সম্পর্ক সংশ্লিষ্ট সে ব্যক্তিকে কোন প্রকারের ক্ষতির হুমকি প্রদর্শন করে, আথবা (খ) কোন প্রার্থীকে বা ভোট দাতাকে কিংবা কোন প্রার্থী বা ভোটার যে ব্যক্তির সাথে স্বাৰ্থ বা সম্পর্ক সংশ্লিষ্ট সে ব্যক্তিকে বিশ্বাস করায় বা বিশ্বাস…