ধারা ১৭১খ। (১) যদি কোন ব্যক্তি- (i) কোন ব্যক্তিকে কোন পারিতোষিক দেয় এবং এই পারিতোষিক প্রদানের লক্ষ্য হয় সে ব্যক্তিকে অথবা, অন্য কোন ব্যক্তিকে নির্বাচনী অধিকার প্রয়োগে প্ররোচিত করা, অথবা অনুরূপ কোন অধিকার প্রয়োগের জন্য কোন ব্যক্তিকে পুরস্কৃত করা, অথবা (ii) নিজের জন্য বা অপর কারো জন্য অনুরূপ কোন অধিকার পুরস্কারস্বরূপ অথবা অন্য কোন ব্যক্তিকে অনুরূপ কোন অধিকার প্রয়োগে প্ররোচিত করার বা প্ররোচিত করার চেষ্টার জন্য পুরস্কারস্বরূপ কোন পারিতোষিক গ্রহণ করে, তবে উক্ত ব্যক্তি ঘুষখোরীর অপরাধে অপরাধী হবেঃ তবে জনসাধারণের স্বাৰ্থজড়িত কোন নীতি ঘোষণা অথবা জনসাধারণের স্বার্থ জড়িত কোন কর্মপন্থার…