ধারা ১৭১ক। এই অধ্যায়ের উদ্দেশ্যসমূহের পরিপ্রেক্ষিতে - (ক) নির্বাচন প্রার্থী’ বলতে কোন নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত ব্যক্তিকে বুঝাবে এবং যে ব্যক্তি কোন নির্বাচনের জল্পনা-কল্পনা চলাকালে উহাতে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে প্রতিভাত করেন সে ব্যক্তিকেও বুঝাবে। তবে সে ব্যক্তিকে পরে অনুরূপ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত হতে হবে; (খ) নির্বাচনী অধিকার’ বলতে কোন ব্যক্তির কোন নির্বাচনে প্রার্থী হিসেবে দাড়াবার অথবা না দাড়াবার অথবা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা হতে নাম প্রত্যাহার করার অথবা ভোট দেওয়ার অথবা ভোটদান হতে বিরত থাকার অধিকার বুঝায়।