ধারা ১৭১। কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারীদের কোন বিশেষ শ্রেণীর আওতাভুক্ত না হওয়া সত্ত্বেও উক্ত শ্রেণীর সরকারী কর্মচারীদের পরিধেয় বা ব্যবহার্য পোশাক বা প্রতীকের সদৃশ পোশাক বা প্রতীক পরিধান বা ব্যবহার করে এবং ইহার ফলে সে সরকারী কর্মচারীদের উক্ত শ্রেণীর আওতাভুক্ত বলে বিশ্বাস সৃষ্টি হবে এইরূপ উদ্দেশ্যে যদি তা করে, অথবা অনুরূপ বিশ্বাস সৃষ্টি হতে পারে বলে জেনেই তা করে, তবে সে ব্যক্তির তিন মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা দুইশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।