ধারা ১৬৭। কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হয়ে এবং অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে কোন দলিল প্রণয়ন বা অনুবাদের ভারপ্রাপ্ত হয়ে অন্য কোন ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমনভাবে দলিলটি প্রণয়ন বা অনুবাদ করেন যা ভুল বলে তিনি জানেন এইরূপ ভুল দলিল প্রণয়ন বা অনুবাদের ফলে অন্য কোন ব্যক্তির ক্ষতি হতে পারে বলে জানা সত্ত্বেও তা করেন, তবে তিনি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দন্ডেই দণ্ডিত হবেন।