ধারা ১৬৬। কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হয়ে জ্ঞাতসারে আইনে তাকে সরকারী কর্মচারী হিসেবে যেরূপ আচরণের নির্দেশ দেওয়া হয়েছে কোন ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সেরূপ কোন নির্দেশ অমান্য করেন, অথবা তার এইরূপ অমান্য করার দরুণ কোন ব্যক্তির ক্ষতি হতে পারে বলে জানা সত্ত্বেও সেরূপ কোন নির্দেশ অমান্য করেন, তবে তিনি এক বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন। উদাহরণ Illustration কোন বিচারালয়ে চ-এর স্বপক্ষে একটি ডিক্রি দেওয়া হয়েছে। ডিক্রিটি কার্যকরীকরণের উদ্দেশ্যে জনৈক কর্মকর্তা ক-কে নির্দেশ দান করা হয়েছে সম্পত্তি ক্রোক করতে । ক জ্ঞাতসারে…