ধারা ১৬৫ খ। কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষেই প্ররোচিত হয়ে, বাধ্য হয়ে, হুমকির ফলে বা ভীতি প্রদর্শনের ফলে ১৬৫ ধারায় উল্লেখিত কোন সরকারী কর্মচারীকে ১৬১ ধারায় উল্লেখিত উদ্দেশ্যগুলির অন্যতম উদ্দেশ্যে উক্ত ধারায় উল্লেখিত পারিতোষিক দেওয়ার প্রস্তাব করে বা দেয়, কিংবা বিনামূল্যে বা অপর্যাপ্ত মূল্যের বিনিময়ে কোন মূল্যবান বস্তু দেওয়ার প্রস্তাব করে বা দেয়, তবে সে ব্যক্তি ১৬১ ধারা বা ১৬৫ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সংঘটনের সহায়তার দায়ে অপরাধী বলে পরিগণিত হবে না।