ধারা ১৬৫। যদি কোন সরকারী কর্মচারী বিনামূল্যে বা যে মূল্য অপর্যাপ্ত বলে তিনি অবগত এমন মূল্যে তার নিজের বা অপর কারে জন্য এমন কোন ব্যক্তির নিকট থেকে কোন মূল্যবান বস্তু গ্রহণ করেন বা আদায় করেন বা গ্রহণ করতে সম্মত হন বা যে ব্যক্তি তাঁর গৃহীত বা সম্পাদিত কার্যক্রমের সাথে অথবা তৎকর্তৃক অচিরে যে কার্যক্রম বিষয় গৃহীত বা সম্পাদিত হবে উহার সাথে সম্পর্কযুক্ত হয়েছে বা হচ্ছে বা হতে পারে বলে তিনি অবগত, অথবা তার বা তিনি যে সরকারী কর্মচারীর অধঃস্তন বেসরকারি কর্মচারীর সরকারী কার্যাবলির সাথে জড়িত আছে বলে জানেন, অথবা অনুরূপভাবে জড়িত ব্যক্তির সাথে যে ব্যক্তি সম্পর্কযুক্ত বা স্থার্থসংশ্লিষ্ট বলে তিনি অবগত,…