ধারা ১৬৪ । যে সরকারী কর্মচারীকে জড়িত করে উপরে উল্লেখিত সর্বশেষ দুইটি ধারায় বর্ণিত অপরাধসমূহের কোনটি অনুষ্ঠিত হয়, সে সরকারী কর্মচারী যদি সে অপরাধ সংঘটনে সহায়তা করেন, তবে তিনি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন। উদাহরণ Illustration ক একজন সরকারী কর্মচারী। খ তার স্ত্রী। স্বামীকে প্রভাবিত করে চাকরির সংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে খ জনৈক ব্যক্তির নিকট থেকে একটি উপহার গ্রহণ করেন। ক তার স্ত্রীর কার্যে সহায়তা করেন। খ অনধিক এক বৎসর মেয়াদের জন্য কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন । ক তিন বৎসর পর্যন্ত যে…