ধারা ১৬২। কোন ব্যক্তি যদি অবৈধ উপায়ে কোন সরকারী কর্মচারীকে প্ররোচিত প্রভাবিত করে উক্ত সরকারী কর্মচারীকে দিয়ে কোন সরকারী কার্য করানোর বা করা হতে বিরত রাখার উদ্দেশ্যে বা পুরস্কার হিসাবে, অথবা সরকারী দায়িত্ব সম্পাদনকালে কোন ব্যক্তিকে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করানোর জন্য বা করা হতে বিরত রাখার জন্য, অথবা বাংলাদেশের সরকার ংবা আইনসভা দ্বারা কিংবা কোন সরকারী কর্মচারী দ্বারা কোন উপকার বা অপকার করার জন্য বা তা করানোর চেষ্টায় নিজের অপর কোন ব্যক্তির জন্য কারো নিকট থেকে কোনরূপ পারিতোষিক গ্রহণ করে, বা লাভ করে, বা গ্রহণ করতে সম্মত হয়, বা লাভ করতে চেষ্টা করে, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর…