ধারা ১৫১। পাচ বা ততোধিক সংখ্যক ব্যক্তির যে সমাবেশ শান্তি ভঙ্গ করতে পারে বলে সম্ভাবনা থাকে, তাকে ছত্রভঙ্গ করার নির্দেশ প্রদত্ত হওয়ার পর কোন ব্যক্তি জ্ঞাতসারে উহাতে যোগদান করলে বা শরীক হয়ে থাকলে ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- যদি সমাবেশটি ১৪১ ধারার অর্থ অনুযায়ী একটি বেআইনী সমাবেশ হয়, তবে অপরাধী ১৪৫ ধারা মতে দণ্ডিত হবে।