ধারা ১৫০। । যদি কেউ কোন ব্যক্তিকে কোন বেআইনী সমাবেশে যোগদানের জন্য ভাড়া করে বা নিরত করে বা নিযুক্ত করে বা উৎসাহিত করে বা অনুরূপ ভাড়া করার বা নিরত করার বা নিযুক্ত করার ব্যাপারে সহায়তা করে, তবে সে বেআইনী সমাবেশে যোগদানকারীর মত দণ্ডিত হবে, এবং অনুরূপ ভাড়া করার বা নিরত করার বা নিযুক্ত করার ফলে বেআইনী সমাবেশে যোগদানকারীর মত দণ্ডিত হবে, এবং অনুরূপ ভাড়া করার বা নিরত করার বা নিযুক্ত করার ফলে বেআইনী সমাবেশে যোগদানকারী উক্ত ব্যক্তি কোন অপরাধ সংঘটন করলে তজ্জন্য সে নিজে বেআইনী সমাবেশে যোগদান করলে বা নিজে অপরাধটি করলে সেভাবে দণ্ডিত হত, সেভাবেই দণ্ডিত হবে।