ধারা ১৪৮। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে অথবা যে বস্তু অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মৃত্যু ঘটাতে পারে তা কর্তৃক সজ্জিত হয়ে কোন ব্যক্তি দাঙ্গ করার অপরাধে অপরাধী সাব্যস্ত হলে, সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।