ধারা ১৪১। পাচ বা ততোধিক সমাবেশকে ‘বেআইনী সমাবেশ’ সেক্ষেত্রেই বলা হয়, যেক্ষেত্রে উক্ত সমাবেশের ব্যক্তিদের ব্যক্তির সাধারণ লক্ষ্য হয়- প্রথম (First):- বাংলাদেশের সরকার বা আইনসভাকে অথবা কোন সরকারী কর্মচারীকে অনুরূপ কর্মচারীর আইনসম্মত ক্ষমতা প্রয়োগের সময় অপরাধমূলক বলপ্রয়োগ অথবা অপরাধমূলক বলপ্রয়োগের হুমকি কর্তৃক ভীতি প্রদর্শন করা; কিংবা দ্বিতীয় (Second):- কোন আইনের অথবা কোন আইনগত ব্যবস্থার কার্যকরীকরণে বাধা সৃষ্টি করা; কিংবা তৃতীয় (Third):- কোন ব্যক্তির দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ অথবা অন্যবিধ অপরাধ অনুষ্ঠিত করা; কিংবা - চতুর্থ (Fourth):- কোন ব্যক্তির প্রতি অপরাধমূলক বলপ্রয়োগ করে…