ধারা ১৪০। কোন ব্যক্তি যদি বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীতে কার্যরত সৈনিক, নাবিক বা বৈমানিক না হওয়া সত্ত্বেও যাতে সে অনুরূপ সৈনিক, নাবিক ও বৈমানিক বলে বিশ্বাস সৃষ্টি করা যায়, সে উদ্দেশ্যে অনুরূপ কোন সৈনিক, নাবিক বা বৈমানিকের কোন পোশাক পরিধান করে অথবা অনুরূপ কোন পোশাক বা প্রতীকের সদৃশ কোন প্রতীক বহন করে, তবে উক্ত ব্যক্তি তিন মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।