ধারা ১৩৮। কোন ব্যক্তি যদি জ্ঞাতসারে বাংলাদেশের সেনাবাহিনীর, নৌবাহিনীর অথবা বিমানবাহিনীর কোন কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিকের অবাধ্যতামূলক কাজে সহায়তা বা প্ররোচনা দান করে এবং এইরূপ প্ররোচনার ফলে অনুরূপ অবাধ্যতামূলক কার্যটি অনুষ্ঠিত হয়, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।