ধারা ১৩৭। কোন সওদাগরী জাহাজে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনী হতে পলায়নকারী আক্ষোপন করলে সে জাহাজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত ব্যক্তি অনুরূপ আক্ষোপন সম্পর্কে অজ্ঞ থাকলেও অনধিক পাঁচশত টাকা পর্যন্ত অর্থ দণ্ডে দণ্ডিত হবেন-যদি অপরাধটি এমন অবস্থায় অনুষ্ঠিত হয় যে, অনুরূপ অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত ব্যক্তি তার কোন কর্তব্যে অবহেলা না হলে অথবা জাহাজে কোনরূপ শৃঙ্খলার অভাব না হলে অনুরূপ আক্ষোপন সম্পর্কে জানতে বা অবহিত হতে পারতেন ।