ধারা ১৩৬। এই ধারার ব্যতিক্রমে উল্লেখিত ব্যক্তি ছাড়াই যদি অন্য কোন ব্যক্তি বাংলাদেশের সেনাবাহিনীর, নৌবাহিনীর বা বিমানবাহিনীর কোন কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিককে উক্ত কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিক তার বাহিনী হতে পলায়ন করেছে জানাসত্ত্বেও আশ্রয়দান করেন বা রক্ষা করেন, তবে উক্ত ব্যক্তিকে দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা হবে। ব্যতিক্রম (Exception):- স্ত্রী তার স্বামীকে আশ্রয়দান বা রক্ষা করলে তখন এই বিধান প্রয়োগযোগ্য নয় ।