ধারা ১৩৫। কোন ব্যক্তি যদি বাংলাদেশের সেনাবাহিনীর, নৌবাহিনীর বা বিমানবাহিনীর কোন কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিককে বাহিনী হতে পলায়নে সহায়তা বা প্ররোচনা দান করে তবে উক্ত ব্যক্তিকে দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা যাবে।