ধারা ১৩৪। কোন ব্যক্তি যদি বাংলাদেশের সেনাবাহিনীর, নৌবাহিনীর বা বিমানবাহিনীর কোন কর্মকর্তা সৈনিক, নাবিক বা বৈমানিককে তার দায়িত্ব সম্পাদনকালে উধ্বতন কর্মকর্তাকে আক্রমণ করার কাজে সহায়তা বা প্ররোচনা দান করে এবং এইরূপ সহায়তা বা প্ররোচনার কারণে আক্রমণ অনুষ্ঠিত হয়, তবে উক্ত ব্যক্তিকে সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে এবং তাকে তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।