ধারা ১৩৩। যখন কোন ব্যক্তি বাংলাদেশের সেনাবাহিনীর, নৌ-বাহিনীর বা বিমানবাহিনীর কোন কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিককে তার উধ্বতন কোন কর্মকর্তা তার দায়িত্ব সম্পাদনকালে উধ্বতন কর্মকর্তা আক্রমণ করার কাজে সহায়তা বা প্ররোচনা দান করে। তখন উক্ত ব্যক্তিকে তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা হবে।