ধারা ১৩২। কোন ব্যক্তি যদি বাংলাদেশের সেনাবাহিনীর বা বিমানবাহিনীর কোন কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিকের বিদ্রোহ অনুষ্ঠানে সহায়তা বা প্ররোচনা দান করে এবং এই সহায়তা বা প্ররোচনার কারণে যদি বিদ্রোহ সংঘটিত হয়, তবে সে ব্যক্তি মৃত্যুদণ্ডে অথবা যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা হবে।