ধারা ১৩১। কোন ব্যক্তি যদি বাংলাদেশের সেনাবাহিনীর নৌবাহিনীর বা বিমানবাহিনীর কোন অফিসারের সৈনিকের, নাবিকের বা বৈমানিকের বিদ্রোহ সংঘটনে সহায়তা করে, অথবা অনুরূপ কোন কর্মকর্তা সৈনিক, নাবিক বা বৈমানিককে তার আনুগত্য কিংবা তার কর্তব্য হতে বিচ্যুত করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত করা হবে। ব্যাখ্যা (Explanation):- এই ধারায় উল্লেখিত ‘অফিসার সৈনিক নাবিক ও বৈমানিক বলতে সেনাবাহিনী আইন, ১৯১১ সালের সেনাবাহিনী আইন, নৌবাহিনী শৃঙ্খলা আইন কিংবা ১৯৩৪ সালের নৌবাহিনী আইন কর্তৃক…