ধারা ১২১ক। কোন ব্যক্তি যদি বাংলাদেশের মধ্যে বা বাইরে থেকে-১২১ ধারামতে দণ্ডনীয় অপরাধসমূহের মধ্যে যে কোন একটি অপরাধ সংঘটনের জন্য অথবা বাংলাদেশের কিংবা উহার কোন অংশ বিশেষের সার্বভৌমত্ব হতে সরকারকে বঞ্চিত করার জন্য অথবা অপরাধমূলক বল প্রয়োগ কর্তৃক কিংবা অপরাধমূলক বল প্রয়োগের হুমকি কর্তৃক সরকারকে সন্ত্রস্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে সে ব্যক্তি যাবজীবন অথবা কোন হাসতর মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে । ব্যাখ্যা (Explanation):- এই ধারামতে ষড়যন্ত্র প্রতিপন্ন হওয়ার জন্য তদানুসারে কোন…