ধারা ১২১। কোন ব্যক্তি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অথবা অনুরূপ যুদ্ধের উদ্যোগ গ্রহণ করে অথবা অনুরূপ যুদ্ধে সহায়তা করে, তবে সে ব্যক্তিকে মৃত্যুদণ্ডে অথবা যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত করা হবে। উদাহরণ Illustration ক বাংলাদেশের বিরুদ্ধে একটি অভু্যত্থানে যোগদান করে । ক এই ধারায় বর্ণিত দোষে দোষী হবে।