ধারা ১২০ খ। (১) কোন ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজীবন কারাদণ্ড অথবা দুই বৎসর বা তদূধর্ব মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের জন্য পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্রে শরীক হয় এবং যদি এই বিধিতে অনুরূপ ষড়যন্ত্রের সাজা দানের জন্য কোন স্পষ্ট বিধান না থেকে থাকে, তবে-সেই ব্যক্তি অনুরূপ অপরাধ সংঘটনে সহায়তা করলে তাকে যেভাবে সাজা প্রদান করা হত এই ক্ষেত্রেও তাকে সেভাবে সাজাদান করা হবে। (২) কোন ব্যক্তি যদি উপযুক্ত দণ্ডসমূহের দণ্ডনীয় অপরাধ সংঘটনের জন্য পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াই অপর কোনরূপ অপরাধমূলক ষড়যন্ত্রে শরীক হয় তবে-সেই ব্যক্তিকে অনধিক ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা…