ধারা ১২০ক। দুই বা ততোধিক ব্যক্তি যদি - (১) একটি বেআইনী কাজ; অথবা (২) যে কার্যটি বেআইনী নয় এমন একটি কার্য বেআইনী উপায়ে করার জন্য কিংবা কার্যটি যাতে সম্পন্ন হয় তজ্জন্য সম্মত বা একমত হয় তবে-অনুরূপ সম্মতি বা ঐকমত্যকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে, তবে শর্ত থাকে যে, একটি অপরাধ সংঘটনের জন্য উপনীত সম্মতি ছাড়াই অপর কোনরূপ সম্মতি অপরাধমূলক ষড়যন্ত্র বলে পরিগণিত হবে না, যদি না উপযুক্ত সম্মতি অনুযায়ী সম্মতিটির সাথে জড়িত এক বা একাধিক ব্যক্তি দ্বারা সম্মতিটির বহির্ভূত কোন কার্য সম্পন্ন হয়। ব্যাখ্যা (Explanation):- বেআইনী কাজটিই অনুরূপ সম্মতি বা ঐকমত্যের চূড়ান্ত লক্ষ্য অথবা তা শুধু উদ্দিষ্ট লক্ষ্যের…