ধারা ১১৭। জনসাধারণ দ্বারা অথবা দশজনের অধিক সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠী দ্বারা অপরাধ সংঘটনে কেউ সাহায্য করলে তাকে তিন বৎসর পর্যন্ত কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে দণ্ডিত করা হবে অথবা জরিমানা দণ্ডে দণ্ডিত করা হবে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত করা হবে। - উদাহরণ Illustration একটি সম্প্রদায়ের শোভাযাত্রা যাবার সময় উহার ব্যক্তিজনদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে ক দশজনের অধিকসংখ্যক ব্যক্তিবিশিষ্ট অন্য একটি বিরোধী সম্প্রদায়ের ব্যক্তিদের একটি বিশেষ সময়ে ও স্থানে মিলিত হওয়ার প্ররোচনা দিয়ে একটি বিজ্ঞপ্তি লটকিয়ে দেয় । ক এই ধারায় বর্ণিত অপরাধ সংঘটন করেছে।