ধারা ১১৬। কোন ব্যক্তি যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনে সহায়তা করে, কিন্তু সহায়তা করার ফলে উক্ত অপরাধটি অনুষ্ঠিত না হয় এবং অনুরূপ সহায়তার সাজাদানের জন্য এই বিধিতে কোন স্পষ্ট বিধান না থেকে থাকে, তবে উক্ত ব্যক্তিকে উক্ত অপরাধের জন্য বিহিত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে এবং এই কারাদণ্ডের মেয়াদ উক্ত অপরাধের জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের এক চতুর্থাংশ পর্যন্ত হতে পারবে, কিংবা তাকে উক্ত অপরাধটির জন্য বিহিত অর্থদণ্ডে দণ্ডিত করা হবে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা হবে; যদি দুষ্কর্মে সহায়তাকারী বা সহায়তাকৃত ব্যক্তি এমন একজন সরকারী কর্মচারী হন, যার কর্তব্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা…