ধারা ১১৪। কোন কাজ বা অপরাধ সংঘটনের সময় বা স্থলে অনুপস্থিতি সত্ত্বেও যে ব্যক্তি উক্ত কাজ বা অপরাধ সংঘটনে সহায়তা বা প্ররোচনাদানের জন্য সহায়তাকারী বা প্ররোচনা দানকারী হিসেবে দণ্ডিত হত, সে কাজ বা অপরাধ সংঘটনের সময় বা স্থলে যদি সে ব্যক্তি হাজির থাকে, তবে সে ব্যক্তি উক্ত কাজ বা অপরাধ করেছে বলে পরিগণিত হবে।