ধারা ১১২। যদি সহায়তাকৃত বা প্ররোচিত কাজটি ছাড়াও উপরে বর্ণিত সর্বশেষ ধারায় উল্লেখিত যে কাজের জন্য সহায়তাকারী দায়ী হবে সে কার্যটিও সম্পাদিত হয় এবং তা একটি স্বতন্ত্র অপরাধরাপে পরিগণিত হয়, তবে সহায়তাকারী অপরাধগুলির প্রত্যেকটির জন্য দণ্ডিত হবে। উদাহরণ Illustration ক জোরপূর্বক একজন সরকারী কর্মচারীকে তার পরোয়ানা কার্যকরীকরণে প্রতিরোধ করার জন্য খ-কে প্ররোচিত করে। প্ররোচনার ফলে খ সরকারী কর্মচারীকে তার পরোয়ানা কার্যকরীকরণে বাধাদান করে। বাধাদান করতে গিয়ে খ ইচ্ছাপূর্বক সরকারী কর্মচারীকে গুরুতররূপে আঘাত করে। খ সরকারী কর্মচারীকে তার পরোয়ানা কার্যকরীকরণে বাধাদান এবং তাকে ইচ্ছাপূর্বক গুরুতর আঘাত…