ধারা ১১০। কোন ব্যক্তি যদি কোন কাজ বা অপরাধ সংঘটনের সহায়তা বা প্ররোচনা দান করার পর, সে ব্যক্তি যাকে সহায়তা বা প্ররোচনা দান করেছে সে যদি তার (প্রথমোক্ত ব্যক্তির) উদ্দেশ্য বা জ্ঞান হতে ভিন্নতর উদ্দেশ্য বা জ্ঞানের ভিত্তিতে কাজটি বা অপরাধটি করে থাকে, তবে-সহায়তাকারীর যেরূপ উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য অথবা তারই অবগতির ভিডিতে কাজটি সম্পাদিত হলে তাতে যে অপরাধ অনুষ্ঠিত হত সহায়তাকারীকে সে অপরাধের জন্য বিহিত দণ্ডেই দণ্ডিত করা হবে, অপর কোন অপরাধের জন্য বিহিত দণ্ডে নয়।