ধারা ১০৮ক। বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হলে যে কাজ অপরাধ বলে গণ্য হত দেশে বাইরে ও বহির্দেশে অনুরূপ কাজ সম্পাদনে বাংলাদেশের মধ্যে থেকে সহায়তা করলে এই বিধির অর্থ অনুযায়ী উহা অপরাধ সংঘটনে সহায়তা বলে পরিগণিত হবে। উদাহরণ Illustration ক বাংলাদেশের মধ্যে থেকে গোয়ার অধিবাসী জনৈক বিদেশী নাগরিক খ-কে গোয়ায় একটি খুনের অপরাধ সংঘটনে প্ররোচনা দেয়। ক খুনের অপরাধে সহায়তার জন্য অপরাধী হবে।