ধারা ১০৬। যদি এমন একটি আঘাতের বা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ আবশ্যকীয় হয়ে পড়ে, যে আঘাত বা আক্রমণটি প্রতিরোধ না করলে তার ফলে আসন্ন মৃত্যু অনিবাৰ্য বলে ন্যায়সঙ্গতভাবেই আশঙ্কার সৃষ্টি হয় এবং যদি এই অধিকার প্রয়োগ করতে গিয়ে অধিকারটি প্রয়োগ প্রত্যাশী ব্যক্তি এমন অবস্থার সম্মুখীন হয় যে, কোন নিরাপরাধ ব্যক্তির ক্ষতিসাধনের ঝুঁকি না নিয়ে সে অধিকারটি কার্যকরভাবে প্রয়োগ করতে পারছে না, তবে সে ব্যক্তির আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি অনুরূপ ঝুঁকি গ্রহণ পর্যন্ত সম্প্রসারিত হবে। উদাহরণ Illustration ক কে একদল ব্যক্তি খুন করার জন্য তাড়া করে। ক তাদের প্রতি গুলিবর্ষণ না করলে…